ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

কাউখালীতে ‘ডাকাত’ অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০২:৫৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০২:৫৬:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
কাউখালীতে ‘ডাকাত’ অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা ছবি সংগৃহীত

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে ‘ডাকাত’ সন্দেহে আলী হোসেন (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্ধাঘাটা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার ভোরে তিনি মারা যান।

নিহতের স্ত্রী সোনিয়া আক্তার জানান, আলী হোসেন ও তিনি বেশিরভাগ সময় বাড়িতে থাকতেন না। রোববার সকালে তার স্বামী ও ভাই সোলায়মানসহ তিনজন গ্রামে আসেন এবং রাতে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু সন্ধ্যায় স্থানীয় আবুল বাশার ফরিদের নেতৃত্বে কয়েক ডজন লোক এসে ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করে। এ সময় আলী হোসেন ঘর থেকে বের হলে তাকে ধরে পাশের সুপারি বাগানে নিয়ে বেধড়ক মারধর করা হয়।

পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ঘটনাস্থলে পৌঁছে আহত আলী হোসেনকে উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থার অবনতি হলে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনিয়া আক্তারের অভিযোগ, স্থানীয় ফরিদের সঙ্গে পূর্ববিরোধের জেরেই পরিকল্পিতভাবে আলী হোসেনকে ‘ডাকাত’ সাজিয়ে হত্যা করা হয়েছে। ফরিদ, জানে আলম, মিরাজসহ আরও কয়েকজন এ ঘটনায় জড়িত বলে দাবি করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলী হোসেন পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয়। পরিবারের অন্য সদস্যরা ঢাকায় থাকেন, তিনি ও তার স্ত্রী গ্রামেই বসবাস করতেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, এ ঘটনায় রোববার রাতেই থানায় একটি মামলা দায়ের হয়েছে, যা হত্যামামলায় রূপান্তরিত হবে। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।