ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দেশে অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় জরুরি প্রস্তুতি বৈঠক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ১০:৩৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ১০:৩৬:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
দেশে অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় জরুরি প্রস্তুতি বৈঠক ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ও দুর্যোগ বৃদ্ধির প্রেক্ষিতে সরকার জরুরি বৈঠক বসেছে। রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত সভায় জাতীয় প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ নির্ধারণের বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
বিকেল সাড়ে ৩টায় মন্ত্রিপরিষদ বিভাগের ২০ তলা নবনির্মিত ভবনের সভাকক্ষে শুরু হওয়া বৈঠকটি সভাপতিত্ব করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। সভার উদ্দেশ্য হলো দেশের সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও দুর্যোগ পরিস্থিতি মূল্যায়ন করে জরুরি পদক্ষেপ এবং সমন্বিত প্রস্তুতি কার্যক্রম নির্ধারণ।
 
সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র‍্যাব ও বিজিবি প্রধান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা। বৈঠক এখনও চলমান রয়েছে এবং জরুরি ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।