ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

গাজায় ৩০ এর বেশি ফিলিস্তিনি নিহতের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকর ঘোষণা ইসরায়েলের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০৮:৫৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০৯:০৫:৪৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
গাজায় ৩০ এর বেশি ফিলিস্তিনি নিহতের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকর ঘোষণা ইসরায়েলের ছবি: সংগৃহীত
গাজায় ব্যাপক বিমান হামলায় ৩০ এর বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর ইসরায়েল রোববার (২০ অক্টোবর) যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দুই সৈন্য নিহত হওয়ার প্রতিক্রিয়ায় দক্ষিণ গাজাসহ বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়।
 
রয়টার্সের তথ্য অনুযায়ী, হামাসের সশস্ত্র সদস্যরা একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও গুলিবর্ষণ করে দুই ইসরায়েলি সৈন্যকে হত্যা করে। এর পরপরই ইসরায়েলি বাহিনী গাজাজুড়ে হামাসের টানেল, অস্ত্রাগার ও কমান্ড সেন্টারে বিমান হামলা চালায়।
 
আল-জাওয়াইদা শহরে হামাসের অভিজাত শাখা আল-কাসেম ব্রিগেডের অন্তত ছয় সদস্য নিহত হন। নিহতদের মধ্যে সংগঠনটির জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইয়াহিয়া আল-মাবহুহ রয়েছেন।
 
ইসরায়েলি এক নিরাপত্তা সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপে সোমবার থেকে গাজায় মানবিক সহায়তা পুনরায় পাঠানো শুরু হবে। এর আগে, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েল সব রসদ সরবরাহ বন্ধ করে দিয়েছিল।
 
অন্যদিকে, হামাসের সামরিক শাখা জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং রাফাহ অঞ্চলে সংঘর্ষ সম্পর্কে অবগত নয়।
 
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, হামাসের প্রায় ৪০টি সেল এখনো সক্রিয়, যাদের অনেকেই নিরস্ত্র হয়নি। তার মতে, “কিছু সেল হয়তো যুদ্ধবিরতি মেনে চলবে, কিন্তু অনেকেই তা করবে না।” ভ্যান্স আরও বলেন, হামাসকে নিরস্ত্র করতে উপসাগরীয় আরব দেশগুলোকেই সরাসরি ভূমিকা নিতে হবে।
 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের হামলার জবাবে সেনাবাহিনীকে ‘দৃঢ় প্রতিক্রিয়া’ জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।