ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

পুরান ঢাকায় ছুরিকাঘাতে জবি ছাত্রদল নেতা জুবাইদ নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৯:০৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৯:০৫:২৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
পুরান ঢাকায় ছুরিকাঘাতে জবি ছাত্রদল নেতা জুবাইদ নিহত ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ রহমান (২৪)। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ সিঁড়িতে পড়ে থাকতে দেখে বংশাল থানাকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
 
জুবায়েদ জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পুলিশ জানিয়েছে, তিনি ওই ভবনের একটি বাসায় টিউশন করাতেন। ধারণা করা হচ্ছে, টিউশনিতে যাওয়ার সময়ই তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।
 
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ছুরিকাঘাতে শিক্ষার্থী জুবায়েদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত চলছে।”
 
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু সাইদ মো. রিপন রউফ বলেন, “খবরটি পেয়ে আমি স্তব্ধ হয়ে গেছি। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা।”
 
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন জানিয়েছেন, বংশাল থানার পুলিশ ঘটনাস্থলে আছে, এবং তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে।
 
জবি ছাত্রদল শাখার সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, “আমাদের সহকর্মী জুবায়েদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানাই।”
 
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এখনও পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।