ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

২০ শতাংশ বাড়িভাড়ার দাবিতে টানা নবম দিনের আন্দোলন এমপিও শিক্ষকদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০২:৪৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০২:৪৯:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
২০ শতাংশ বাড়িভাড়ার দাবিতে টানা নবম দিনের আন্দোলন এমপিও শিক্ষকদের ছবি সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, মেডিকেল ভাতা বৃদ্ধি ও শিক্ষা জাতীয়করণের দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আমরণ অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করছেন।

শিক্ষকরা জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন অব্যাহত থাকবে। কেউ কেউ সতর্ক করে বলেন, দাবি পূরণে বিলম্ব হলে আন্দোলন “এক দফা—শিক্ষা জাতীয়করণ” দাবিতে রূপ নিতে পারে।

এ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে বিএনপি। সকালে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ মিনারে গিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে দেখা করে। তিনি বলেন, “বিএনপি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবির সঙ্গে একমত। আমাদের সরকার ক্ষমতায় এলে কোনো শিক্ষককে ন্যায্য দাবির জন্য রাস্তায় নামতে হবে না।”

এর আগে গত ৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্তদের বাড়িভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। তবে ৫ অক্টোবর সিদ্ধান্তটি প্রকাশ্যে এলে শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করেন। পরে শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা সর্বনিম্ন দুই হাজার থেকে তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়।

রোববার বিকেলে ‘ভুখা মিছিল’ কর্মসূচি পালনকালে শিক্ষকরা পুলিশ ও বিজিবির বাধার মুখে পড়েন। শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে যাত্রা শুরু করলে হাইকোর্ট মাজার গেটে তাদের মিছিল থামিয়ে দেওয়া হয়। পরে বিকেল পাঁচটার দিকে শিক্ষকরা শহীদ মিনারে ফিরে অবস্থান কর্মসূচি শুরু করেন। সন্ধ্যায় অনুষ্ঠিত সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।