ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

শাহজালাল বিমানবন্দরের আগুন: সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৭:০২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৭:০২:৫০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরের আগুন: সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেছে ছবি সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টা পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট এলাকার পার্কিং স্ট্যান্ড ১৪-এর পাশে কার্গো কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তাদের সঙ্গে সিভিল অ্যাভিয়েশন, বিমানবাহিনী ও নৌবাহিনীর ইউনিটও আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, আগুন নেভানোর সময় আনসারের অন্তত ১৭ জন সদস্য আহত হয়েছেন। এর মধ্যে নয়জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং বাকিদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, কার্গো সেকশনে রাখা পোশাক, কেমিক্যাল ও অন্যান্য পণ্য সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বিমানবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) বিভাগের এক কর্মচারী জানান, “সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, কয়েক মাস হয়তো কোনো কাজ করা সম্ভব হবে না।”

ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি) সভাপতি কবির আহমেদ বলেন, “এই অগ্নিকাণ্ডে বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হতে পারে। এয়ার এক্সপ্রেস ইউনিট পুরোপুরি পুড়ে গেছে।”

ফায়ার সার্ভিসের প্রচেষ্টা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কোনো বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে সতর্কতার অংশ হিসেবে ৯টি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে।

ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তা বজায় রাখতে অবস্থান নিয়েছেন। বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে শত শত মানুষ আগুন দেখতে ভিড় জমিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।