ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

রাতের মধ্যেই শাহজালাল বিমানবন্দর সচল করার চেষ্টা চলছে: বিমান উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৯:০৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৯:০৭:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
রাতের মধ্যেই শাহজালাল বিমানবন্দর সচল করার চেষ্টা চলছে: বিমান উপদেষ্টা ছবি সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর স্থগিত হওয়া ফ্লাইট চলাচল রাতের মধ্যেই পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

শেখ বশিরউদ্দীন বলেন, আগুন শুধুমাত্র আমদানি কার্গো অংশে লেগেছে, রপ্তানি কার্গো নিরাপদ রয়েছে। বর্তমানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম দ্রুত পুনরায় শুরু করার ওপর। পাশাপাশি, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

তিনি জানান, আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নির্বাপণ এখনও সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন; তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ৩৭টি ইউনিট কাজ করছে। সহায়তায় রয়েছে সিভিল অ্যাভিয়েশন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা। এই অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।