ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

আগুনের পর স্বাভাবিক হচ্ছে শাহজালাল বিমানবন্দর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৪:৪৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৪:৪৫:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
আগুনের পর স্বাভাবিক হচ্ছে শাহজালাল বিমানবন্দর ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনো পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক হয়নি; অধিকাংশ ফ্লাইট নির্ধারিত সময়ের এক থেকে দুই ঘণ্টা দেরিতে উড্ডয়ন করছে।

রোববার (১৯ অক্টোবর) সকাল থেকে শনিবার বাতিল হওয়া বেশিরভাগ ফ্লাইট নতুন সময়সূচি অনুযায়ী গন্তব্যের উদ্দেশ্যে উড়াল দিয়েছে। আজকের কিছু ফ্লাইটের সময়ও পরিবর্তন আনা হয়েছে, ফলে বিদেশগামী ও ট্রানজিট যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার রাতের অনেক ফ্লাইট রোববার সকালে ছাড়তে হয়েছে। কিছু ফ্লাইট বিলম্বিত হয়েছে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত। এমনকি রোববার সকালের ফ্লাইটগুলোও দুই থেকে তিন ঘণ্টা দেরিতে ছাড়তে হয়েছে। আগুন লাগার পর ছয় ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার রাত ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচল পুনরায় শুরু হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।