ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

রবিবার থেকে জুয়া–বেটিং–পর্ন কনটেন্টে শূন্য সহনশীলতা: বিনা নোটিশে সাইট ব্লক করবে সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৩:৪০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৩:৪১:১৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
রবিবার থেকে জুয়া–বেটিং–পর্ন কনটেন্টে শূন্য সহনশীলতা: বিনা নোটিশে সাইট ব্লক করবে সরকার ছবি: সংগৃহীত
আজ রবিবার (১৯ অক্টোবর) থেকে কোনো সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হলে বিনা নোটিশে সংশ্লিষ্ট সাইট বা প্ল্যাটফর্ম ব্লক করে দেওয়া হবে বলে সতর্ক করেছে সরকার।
 
সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ্লিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি বিষয়ক বিজ্ঞাপন ও প্রমোশনাল কনটেন্ট বৃদ্ধির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, এসব কার্যক্রম সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর পরিপন্থী ও দণ্ডনীয় অপরাধ।
 
এর আগে একাধিক প্রজ্ঞাপন ও প্রেস রিলিজের মাধ্যমে সতর্কতা জারি করা হলেও কিছু গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম জুয়া ও বেটিং সংক্রান্ত কনটেন্ট প্রচার অব্যাহত রাখায় এবার সরাসরি ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
সরকার জানিয়েছে, ইতোমধ্যে ক্রিকইনফো, জনকণ্ঠ ও ঢাকা পোস্টসহ কয়েকটি অনলাইন মাধ্যম তাদের বিজ্ঞাপন নীতি ও গুগল অ্যাডসেন্স সেটিংস পরিবর্তন করেছে, যা কর্তৃপক্ষের প্রশংসা কুড়িয়েছে।
 
দেশের সাইবার পরিবেশকে “নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব” রাখতে এই পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ ও বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ), জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
 
সরকার আশা করছে, সব গণমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও বিজ্ঞাপন সংস্থা নতুন নির্দেশনা মেনে দেশের সাইবার নিরাপত্তা ও সামাজিক নীতিমালা রক্ষায় সহযোগিতা করবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।