ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না’: সাতক্ষীরায় সমাবেশে গোলাম পরওয়ারের মন্তব্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০৮:৫৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০৮:৫৫:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না’: সাতক্ষীরায় সমাবেশে গোলাম পরওয়ারের মন্তব্য ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক গোলাম পরওয়ার বলেছেন, “তোমরা নতুন ছাত্রদের দল, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে নতুন প্রজন্মের আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
 

সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরার তালায় আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 

গোলাম পরওয়ার বলেন, “নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা জামায়াতে ইসলামী নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন। অথচ ঐকমত্য কমিশনে সংস্কার বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তাব আমরা প্রথম দিয়েছিলাম। তারা চাচ্ছেন আমরা যেন প্রতিক্রিয়া জানাই, কিন্তু আমরা কারও নাম উল্লেখ করছি না।”
 

বক্তব্যে তিনি আরও দাবি করেন, সমাজে প্রচলিত ধারণা যে “হিন্দু মানেই নৌকা”, সেটি পরিবর্তন হবে। তাঁর ভাষায়, “এই নির্বাচনে হিন্দুরা দেখিয়ে দেবেন, হিন্দু মানেই নৌকা নয়, হিন্দু মানেই দাঁড়িপাল্লা। তালা ও কলারোয়ার হিন্দুরা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, তারা নিরাপদে থাকবেন, ইনশা আল্লাহ।”
 

সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ, মুহাদ্দিস আব্দুল খালেকসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

 

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।