ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান, সোমবার থেকে আমরণ অনশন এমপিওভুক্ত শিক্ষকদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৯:০৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৯:০৩:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান, সোমবার থেকে আমরণ অনশন এমপিওভুক্ত শিক্ষকদের ছবি: সংগৃহীত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে সোমবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশন শুরু করতে যাচ্ছেন। তারা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা দাবি করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
 
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলাওয়ার হোসাইন আজিজী এই অনশন কর্মসূচির ঘোষণা দেন। এর আগে বিকেল সাড়ে ৩টায় শহীদ মিনার থেকে “ভুখা মিছিল” শুরু করে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও তিন নেতার মাজার পর্যন্ত অবস্থান নেন।
 
সরকার এর আগে ৫ শতাংশ বাড়ি ভাতা (সর্বনিম্ন ২ হাজার টাকা) প্রদানের সিদ্ধান্ত জানায়। তবে শিক্ষকরা এই প্রস্তাবকে “অপর্যাপ্ত ও অবিচারপূর্ণ” বলে প্রত্যাখ্যান করেন। তাদের দাবি—যতদিন পর্যন্ত পূর্ণ ২০ শতাংশ বাড়িভাতা ও অন্যান্য ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ না হবে, ততদিন আন্দোলন চলবে।
 
শিক্ষক নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি শিক্ষকদের তুলনায় বেতন বৈষম্যের শিকার। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তাদের দাবি বাস্তবায়ন এখন সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।