ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

এমপিও শিক্ষকদের বাড়িভাতা ৫ শতাংশে সম্মতি, শ্রেণিকক্ষে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৪:৪২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৪:৪২:১০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
এমপিও শিক্ষকদের বাড়িভাতা ৫ শতাংশে সম্মতি, শ্রেণিকক্ষে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার ছবি সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাতা ৫ শতাংশ নির্ধারণে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন এই কাঠামো অনুযায়ী, বাড়িভাতার সর্বনিম্ন পরিমাণ হবে দুই হাজার টাকা। সরকারের সামর্থ্য অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তিনি শিক্ষকদের চলমান আন্দোলন থেকে সরে এসে শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানিয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থরক্ষায় কাজ করছে। এর অংশ হিসেবে সীমিত সম্পদের মধ্যেও অর্থ মন্ত্রণালয় যথাসাধ্য চেষ্টা করেছে বেতন-ভাতা বাড়ানোর জন্য। তাই এখন সময় এসেছে শিক্ষকদের শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার।

তবে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন। তারা ৫ শতাংশ বাড়িভাতার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আন্দোলনরত শিক্ষকদের দাবি—বাড়িভাতা ২০ শতাংশে উন্নীত করা, মেডিকেল ভাতা এক হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করতে হবে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।