ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

নর্থ সাউথে কোরআন অবমাননার প্রতিবাদে বিনামূল্যে কোরআন বিতরণ কর্মসূচি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৩:৫৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৩:৫৪:০১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
নর্থ সাউথে কোরআন অবমাননার প্রতিবাদে বিনামূল্যে কোরআন বিতরণ কর্মসূচি ছবি সংগৃহীত

পবিত্র কোরআন অবমাননার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে। শান্তিপূর্ণ উপায়ে তারা আয়োজন করেছে ‘ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন’ কর্মসূচি, যেখানে বিনামূল্যে কোরআন শরিফ বিতরণ করা হয়।
 

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজনস্থলে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন ও ভিড় লক্ষ্য করা যায়।
 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো পবিত্র কোরআনের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো।
 

একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী বলেন, “কোনো ধর্মের পবিত্র গ্রন্থ অবমাননা কখনোই সহনীয় নয়। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণভাবে ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়াই সর্বোত্তম প্রতিবাদ।”
 

এর আগে কোরআন শরিফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল-কে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। গত রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।