ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

পাকিস্তান থেকে ২০০ মিলিয়ন ডলারের মাংস ও কৃষিপণ্য আমদানি করবে মালয়েশিয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১০:১৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১০:১৪:৫০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
পাকিস্তান থেকে ২০০ মিলিয়ন ডলারের মাংস ও কৃষিপণ্য আমদানি করবে মালয়েশিয়া ছবি সংগৃহীত

পাকিস্তান থেকে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮৪০ মিলিয়ন রিঙ্গিত) মূল্যের মাংস ও কৃষিপণ্য আমদানি করবে মালয়েশিয়া। সোমবার (৬ অক্টোবর) পুত্রজায়ার সেরি পেরদানা কমপ্লেক্সে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় আনোয়ার ইব্রাহিম বলেন,“পাকিস্তানের পক্ষ থেকে প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করার আশ্বাস দেওয়ায় মালয়েশিয়া গরুর মাংসসহ অন্যান্য কৃষিপণ্য আমদানিতে প্রস্তুত।”

তিনি আরও উল্লেখ করেন, ১৯৫৭ সালে মালয়েশিয়ার স্বাধীনতার পর থেকেই পাকিস্তান ও মালয়েশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। ঐতিহাসিক, সাংস্কৃতিক, শিক্ষা, প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সহযোগিতা এই সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আনোয়ার ইব্রাহিম বলেন, প্রতিরক্ষা, কৃষি ও নবায়নযোগ্য শক্তি খাতে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। ইতিমধ্যে মালয়েশিয়া পাকিস্তান থেকে চাল আমদানি বৃদ্ধি করেছে। একই সঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ ও উৎপাদন খাতে চাহিদা মেটাতে পাম তেল রফতানি বাড়ানোর আগ্রহও প্রকাশ করেছে দেশটি।

সংবাদ সম্মেলনে শেহবাজ শরিফ বলেন, দুই দেশের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত, তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন ও কারিগরি শিক্ষায় আরও গভীর সহযোগিতা প্রয়োজন।

আনোয়ার ইব্রাহিম তার বক্তব্যে জানান, পাকিস্তান মুসলিম বিশ্বে এসব খাতে একসময় অগ্রণী ভূমিকা রেখেছিল। বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় মালয়েশিয়া সেই সম্ভাবনাকে কাজে লাগাতে আন্তরিকভাবে সহযোগিতা করতে আগ্রহী।

যৌথ বিবৃতিতে দুই নেতা হালাল পণ্য ও পরিষেবা খাতে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দেন। এর মধ্যে রয়েছে হালাল সার্টিফিকেশনের পারস্পরিক স্বীকৃতি, হালাল খাদ্য সরবরাহ চেইন শক্তিশালী করা এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির গবেষণা ও উন্নয়ন।

শেষে উভয় নেতা বলেন, বাণিজ্য ও বিনিয়োগের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুষম, টেকসই ও দীর্ঘমেয়াদি করতে তারা বদ্ধপরিকর।

শেহবাজ শরিফ গত রবিবার (৫ অক্টোবর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছান। কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল। এটি ছিল প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়ায় তার প্রথম সরকারি সফর।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।