ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

লালমনিরহাটে তিস্তার পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি, বানভাসীরা ঘরে ফিরছেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৯:৪০:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৯:৪০:০৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
লালমনিরহাটে তিস্তার পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি, বানভাসীরা ঘরে ফিরছেন ছবি সংগৃহীত

লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এক রাতের ব্যবধানে লোকালয় থেকে নেমে গেছে বেশিরভাগ বন্যার পানি। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচে রেকর্ড করা হয়েছে।

এর আগে সোমবার হঠাৎ বন্যায় জেলার পাঁচ উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছিল। এতে প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। পানি নেমে যাওয়ায় এখন দেখা দিয়েছে বন্যা-পরবর্তী দুর্ভোগ—বিভিন্ন কাঁচা ও পাকা রাস্তা পানির চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ঘরবাড়ি কর্দমাক্ত অবস্থায় রয়েছে।

পানি কমতে শুরু করায় বানভাসীরা ঘরে ফিরতে শুরু করেছেন। তবে কিছু নিম্নাঞ্চল এখনো পানিতে ডুবে আছে, যেখানে শস্যক্ষেত ও ঘরবাড়ি ক্ষতির আশঙ্কায় রয়েছে।

প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করা হচ্ছে এবং ধাপে ধাপে তাদের পুনর্বাসন ও সহায়তা দেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।