ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

গকসু নির্বাচনে ভিপি ইয়াসিন, জিএস পদে রায়হান বিজয়ী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৯:১০:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৯:১০:৩৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১ বার পঠিত
গকসু নির্বাচনে ভিপি ইয়াসিন, জিএস পদে রায়হান বিজয়ী ছবি সংগৃহীত

সাভারে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১ হাজার ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. রায়হান খান।
 

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের মোট ১৯টি কেন্দ্রে। নির্বাচন কমিশনের হিসাবে প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন। নির্ধারিত সময় শেষে কেবল লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাই ভোট দিতে পেরেছেন।
 

নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে সামিউল হাসান শোভন (১,৪০০ ভোট), দপ্তর সম্পাদক পদে শারমিন আক্তার (১,১০৮ ভোট) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. জান্নাতুল ফেরদৌস (১,৮৭৬ ভোট) নির্বাচিত হয়েছেন। সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মনোয়ার হোসেন অন্তর (১,১৪৯ ভোট)। এছাড়া কোষাধ্যক্ষ পদে খন্দকার আব্দুর রহিম (১,৪৫০ ভোট), ক্রীড়া সম্পাদক পদে ফয়সাল আহমেদ (১,৪৭৭ ভোট) এবং সহ-ক্রীড়া সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোহান (১,৩০৭ ভোট) নির্বাচিত হন। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সর্বোচ্চ ২,৩৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মারুফ এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লীশা চাকমা (২,১৯৫ ভোট)।
 

অনুষদভিত্তিক প্রতিনিধিদের মধ্যে কৃষি অনুষদে মহিউল আলম দোলন, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে মো. হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে মো. ইমদাদুল হক মিলন নির্বাচিত হয়েছেন। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের কয়েকটি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূরণ হয়।
 

এবারের নির্বাচনে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৪ জন, এজিএস পদে ৩ জনসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও প্রতিযোগিতা ছিল তীব্র।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।