ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

চবির সেই দুই শিক্ষকের বেতন বন্ধ, তদন্তে নতুন কমিটি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১২:০৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১২:০৩:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
চবির সেই দুই শিক্ষকের বেতন বন্ধ, তদন্তে নতুন কমিটি অভিযুক্ত হাসান মুহাম্মদ ও রন্টু দাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় শাস্তিস্বরূপ সাময়িকভাবে বেতন বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে নতুন করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
 
গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৫৬৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা যায়, বেতন বন্ধ হওয়া দুই শিক্ষক হলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ এবং ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও চবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি রন্টু দাশ। আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান শুভর বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর মধ্যে রয়েছে–বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন হওয়া ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ড ও ২৪–এর গণহত্যাকে সমর্থন দেওয়া এবং ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করা। এছাড়া প্রক্টর থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে ক্যাম্পাসের চিহ্নিত সন্ত্রাসীদের মদদ দেওয়ার মাধ্যমে সাধারণ ছাত্রদের ভয়ভীতি প্রদর্শন করে হয়রানি করার অভিযোগও রয়েছে।
 
অন্যদিকে, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রন্টু দাশের বিরুদ্ধে ২০১২ সালে চবির দুই ছাত্র হত্যার সম্পৃক্ততায় অভিযোগ রয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ার কথাও জানা গেছে।
 
গণমাধ্যম সূত্রে আরও জানা যায়, রন্টু দাশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার শর্ত পূরণ না করেই স্নাতকে সিজিপিএ ২.৯৪ নিয়ে রাজনৈতিক প্রভাব কাটিয়ে ইতিহাস বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। ২০১১ সালে অস্ত্র আইনে পুলিশের করা এক মামলায়ও তাকে গ্রেফতার করা হয়েছিল।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে দুটি পৃথক কমিটি তদন্ত করে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তারা দোষী সাব্যস্ত হয়েছেন। পরবর্তীতে আরও একটি কমিটি গঠন করা হলেও তার ফলাফলও একই এসেছে। তাই শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদের বেতন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তিনি আরও জানান, গত এক বছর ধরে তারা বিভাগে কোনো ক্লাস নিচ্ছেন না। এ কারণে সিন্ডিকেট সদস্যরা সর্বসম্মতিক্রমে তাদের বেতন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন এবং একই সঙ্গে নতুন করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।