ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

চবির ২ কর্মকর্তা বরখাস্ত একজনের ডিমোশন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ১২:৪৭:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ১২:৪৭:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
চবির ২ কর্মকর্তা বরখাস্ত একজনের ডিমোশন অভিযুক্ত কর্মকর্তা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিগত সময়ে আর্থিক কেলেঙ্কারি, অনিয়ম–দুর্নীতি ও অঢেল সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৫৬৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। এর মধ্যে আর্থিক কেলেঙ্কারি ও ঘুষসহ বিভিন্ন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. শিরীন আখতারের পিএস ও ইংরেজি বিভাগের সহকারী রেজিস্ট্রার সাহাবুদ্দিন এবং জীববিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মশিবুর রহমানকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া প্রযোজ্য যোগ্যতা না থাকা সত্ত্বেও অনৈতিকভাবে ক্ষমতা ব্যবহার করে পদোন্নতি নেয়ায় আবদুল্লাহ আল আসাদকে সেকশন অফিসার পদে ডিমোশন দেওয়া হয়েছে। তিনি আগে কাউন্সিল মেম্বার ছিলেন। চবির রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, সিন্ডিকেটে প্রাথমিক তদন্তে অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ও যোগ্যতা না থাকার পরেও পদোন্নতি নেয়ায় একজনকে ডিমোশন করে সেকশন অফিসার পদে দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।