ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর: যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ইরান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ১০:২৩:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ১০:২৩:৪৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর: যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ইরান ছবি সংগৃহীত

আন্তর্জাতিক স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন, দেশটি যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। রবিবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার নীতিতে ইরান অটল রয়েছে এবং জনগণের শক্তিকে ভিত্তি করে এগিয়ে যাবে।

পেজেশকিয়ান উল্লেখ করেন, মার্কিন নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে অতীতে ইরানের রফতানি ব্যাহত করার চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, অনেক দেশ প্রাকৃতিক সম্পদ ছাড়াই উন্নতি করেছে, ইরানও বিশেষজ্ঞ ও জনগণের ঐক্যের মাধ্যমে তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে উন্নয়নের পথ তৈরি করবে।

পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি, ভবিষ্যতেও করবে না। তবে দেশকে নতুন সমস্যায় ফেলতে পারে এমন আলোচনায় অংশ নেবে না ইরান। তবুও ন্যায়সংগত ও স্বচ্ছ আলোচনার জন্য তেহরান সবসময় প্রস্তুত।

রাশিয়া ও চীনের প্রস্তাব জাতিসংঘে ব্যর্থ হওয়ার পর দশ বছর পর রবিবার থেকে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা কার্যকর হয়। এতে দেশটির অস্ত্রচুক্তি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ হয়ে গেছে, আরোপ করা হয়েছে বিভিন্ন জরিমানাও। স্থানীয় গণমাধ্যম বলছে, ইরান এখন পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বের হয়ে যাওয়ার কথা বিবেচনা করছে।

এদিকে, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইরানকে প্রতিশোধমূলক পদক্ষেপ না নিতে সতর্ক করেছে। তারা বলছে, নিষেধাজ্ঞা পুনর্বহাল মানে কূটনীতির পথ বন্ধ হয়ে যাওয়া নয়। তবে তেহরান জানাচ্ছে, অন্যায় দাবি মেনে নেওয়ার পরিবর্তে নিষেধাজ্ঞাই মেনে নিতে দেশ প্রস্তুত।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।