ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৯:০২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৯:০২:৪১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছবি সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকাসহ উত্তরাঞ্চলের রেল যোগাযোগ অন্তত তিন ঘণ্টা বন্ধ থাকে। ভোরের এই দুর্ঘটনায় সহস্রাধিক যাত্রী চরম দুর্ভোগে পড়েন, তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
 

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে দুটি বগি লাইনচ্যুত হয়। হঠাৎ দুর্ঘটনায় আতঙ্কিত যাত্রীরা তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন। পরে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে।
 

স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত সাড়ে ১১টায় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে। দুর্ঘটনার পর তিন ঘণ্টা পার হলেও রেলওয়ে উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি, ফলে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় পূজার ছুটিতে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় ছিল ট্রেনে। তারা ভোগান্তিতে পড়লেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
 

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ভোরে পঞ্চগড় এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে তিন ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে। পুলিশ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেছে।”

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।