ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস

মিশিগানে চার্চে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৮:৫৮:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৮:৫৮:২০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
মিশিগানে চার্চে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪ ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি চার্চে বন্দুকধারীর হামলা ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। আহত হয়েছেন অন্তত আটজন। স্থানীয় সময় রোববার সকালে গ্র্যান্ড ব্লাঙ্ক শহরের যিশু খ্রিস্ট অব ল্যাটার-ডে সেইন্টস চার্চে এ ঘটনা ঘটে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রার্থনার সময় এক ব্যক্তি গাড়ি নিয়ে চার্চে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করেন এবং পরে ভবনে আগুন লাগিয়ে দেন। এতে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আগুন নেভানোর পর ভবনের ভেতর থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
 

হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে টমাস জ্যাকব স্যানফোর্ড (৪০) হিসেবে। তিনি পাশের বার্টন শহরের বাসিন্দা এবং সাবেক মার্কিন মেরিন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন এবং ইরাক যুদ্ধে অংশ নেন। পুলিশ জানিয়েছে, হামলার সময় চার্চে কয়েক শ’ মানুষ উপস্থিত ছিলেন, এখনো নিখোঁজ কয়েকজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
 

গ্র্যান্ড ব্লাঙ্ক টাউনশিপ পুলিশের প্রধান উইলিয়াম রেনিয়ে এক বিবৃতিতে বলেন, এটি এক ভয়াবহ হামলা। ভবনের ভেতরে কেউ আটকেছেন কি না তা যাচাই করা হচ্ছে।
 

পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই নিহত হন স্যানফোর্ড। তবে তার উদ্দেশ্য কী ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে আরেকটি লক্ষ্যভিত্তিক সহিংসতা। বন্দুক সহিংসতার এই মহামারী অবিলম্বে বন্ধ করা জরুরি।

সূত্র: আন্তর্জাতিক সংবাদ সংস্থা


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।