ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

টিভি বিতর্কে বিজেপি মুখপাত্রের মন্তব্যে রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৮:৫৭:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৮:৫৭:০৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
টিভি বিতর্কে বিজেপি মুখপাত্রের মন্তব্যে রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছবি সংগৃহীত

ভারতের জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে নিয়ে করা এক হুমকির মন্তব্য। কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব টেলিভিশনের সরাসরি বিতর্কে বলেন, রাহুল গান্ধীকে গুলি করা হবে। এই বক্তব্যকে কংগ্রেস প্রকাশ্যে হত্যার হুমকি হিসেবে বর্ণনা করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
 

রোববার কংগ্রেস সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে রাহুল গান্ধীর নিরাপত্তা জোরদারের দাবি জানান। তিনি উল্লেখ করেন, এটি কেবল রাজনৈতিক কটূক্তি নয়, বরং পরিকল্পিত এক হুমকি। তার মতে, মতবিরোধ থাকলেও তা সাংবিধানিক সীমার ভেতরে হওয়া উচিত, সরাসরি টিভি বিতর্কে প্রাণনাশের হুমকি গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি।
 

চিঠিতে কংগ্রেস স্মরণ করিয়ে দেয়, রাহুল গান্ধী শুধু জনপ্রিয় রাজনৈতিক নেতা নন, বরং অতীতেও বারবার হুমকির মুখে পড়েছেন। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে আসা এসব হুমকির সঙ্গে বিজেপি-ঘনিষ্ঠ মহলের সম্পৃক্ততা রয়েছে। আরও উল্লেখ করা হয়, গান্ধী পরিবারের সদস্য ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছিলেন।
 

ভেনুগোপাল স্পষ্ট করে লিখেছেন, পিন্টু মহাদেবের মন্তব্য কোনো আবেগতাড়িত প্রতিক্রিয়া নয়, বরং বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতার পরিবেশ তৈরির প্রচেষ্টা। কংগ্রেসের মতে, এ ধরনের বক্তব্য শুধু একজন ব্যক্তিকে নয়, গণতান্ত্রিক কাঠামোকেও অস্থিতিশীল করার ইঙ্গিত দেয়।
 

চিঠিতে কংগ্রেস অমিত শাহকে উদ্দেশ করে সতর্ক করে বলেছে, তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা না নিলে এটি হত্যার হুমকিকে বৈধতা দেওয়ার সমান হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালনে ব্যর্থতার দৃষ্টান্ত হয়ে থাকবে। দলের ভাষ্য অনুযায়ী, সরকারের নীরবতা এ ক্ষেত্রে কার্যত সম্মতির শামিল হবে। কোটি ভারতীয় যেভাবে রাহুল গান্ধীকে সহিষ্ণুতা ও গণতন্ত্রের প্রতীকহিসেবে দেখেন, সেই প্রেক্ষাপটে তার বিরুদ্ধে হুমকি আসলে ভারতের গণতন্ত্রকেই সরাসরি আঘাত করছে।
 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।