ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ভৈরবে চটের বস্তাবোঝাই পিকআপ ডাকাতি, নরসিংদী থেকে উদ্ধারসহ গ্রেফতার ৩

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৯:০০:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৯:০০:৫৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
ভৈরবে চটের বস্তাবোঝাই পিকআপ ডাকাতি, নরসিংদী থেকে উদ্ধারসহ গ্রেফতার ৩ ছবি সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে চটের বস্তাবোঝাই একটি পিকআপ ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নরসিংদীর বারৈচা এলাকা থেকে পিকআপ উদ্ধারসহ আসামিদের আটক করা হয়।
 

গ্রেফতাররা হলেন— পৌর শহরের গাছতলাঘাট এলাকার আকাশ মিয়া (২৮), ভৈরবপুর উত্তরপাড়ার আব্দুল্লাহ আল মামুন (৩০) ও একই এলাকার সুহান মিয়া (২১)।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ৩টার দিকে ভৈরব পৌর শহরের গাছতলাঘাট এলাকায় চালক সজল মিয়াসহ পিকআপটি ডাকাতদের কবলে পড়ে। ডাকাতরা চালককে জিম্মি করে এক কিলোমিটার দূরে শম্ভুপুর রেলগেটে ফেলে দিয়ে পিকআপ নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পিকআপটি নরসিংদীর বেলাবো থানার বারৈচা এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।
 

অভিযোগের দুই ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে পিকআপটি উদ্ধার করে এবং তিনজনকে গ্রেফতার করে।
 

পিকআপ মালিক তৌহিদ মিয়া জানান, পিকআপটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে মাল বোঝাই করে ভৈরব পৌর শহরের কালিপুরে যাচ্ছিল। পথিমধ্যে ব্যবসায়ী আমির আলিকে মারধর করে চালককে জিম্মি করে ডাকাতরা পিকআপটি ছিনিয়ে নেয়।
 

ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালানো হয়। ডাকাত দলটি ভৈরবের চিহ্নিত অপরাধী গোষ্ঠীর সদস্য। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আদালতে পাঠানো হবে।
 

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।