ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

থালাপতি বিজয়ের সমাবেশে ট্র্যাজেডি: জনসভায় পদদলিত হয়ে ৩৯ নিহত, শতাধিক আহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ১১:০৮:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ১১:০৮:১৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
থালাপতি বিজয়ের সমাবেশে ট্র্যাজেডি: জনসভায় পদদলিত হয়ে ৩৯ নিহত, শতাধিক আহত ছবি সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় রাজনৈতিক জনসমাবেশে ভিড় চাপা পড়ে অন্তত ৩৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) এই দুর্ঘটনা ঘটে তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) নেতা ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সমাবেশস্থলে প্রায় ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছয় ঘণ্টারও বেশি সময় ধরে থালাপতি বিজয়ের আগমনের জন্য অপেক্ষা করছিলেন সমর্থকরা। বিজয় দেরিতে পৌঁছালে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মঞ্চে বক্তব্য দেওয়ার সময় জনতার ভিড় আরও বাড়তে থাকে। অনেকে অসুস্থ হয়ে পড়লে বিজয় হঠাৎ বক্তৃতা বন্ধ করেন এবং প্রচারণার বাস থেকে পানি বিতরণ করার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে হুড়োহুড়িতে বহু মানুষ পদদলিত হন।

এই দুর্ঘটনায় আহত প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় হাসপাতাল সূত্রে ধারণা করা হচ্ছে, আহতের সংখ্যা আরও বাড়তে পারে। অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতেও অনেক সময় লেগেছে, কারণ ভিড়ের চাপ খুব তীব্র ছিল।

ঘটনার খবর পেয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রশাসনকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন। স্বাস্থ্য মন্ত্রী এম সুব্রামনিয়ান দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্ঘটনার পর ক্ষমতাসীন দল ডিএমকে থালাপতি বিজয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে এবং তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তামিলনাড়ুর বিজেপি নেতা কে আন্নামালাইসহ অনেক রাজনৈতিক ব্যক্তিত্বও শোক প্রকাশ করেছেন।

থালাপতি বিজয়ের সমাবেশকে কেন্দ্র করে এটি প্রথম ঘটনা নয়। চলতি মাসের শুরুতে ত্রিচি শহরে তার সমাবেশেও বিশাল জনসমাগমে ছয় ঘন্টারও বেশি সময় স্থবির হয়ে পড়েছিল শহরটি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।