ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

বিজয় থালাপতির বাড়িতে নিরাপত্তা জোরদার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৩:৪৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৩:৫৩:৪৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
বিজয় থালাপতির বাড়িতে নিরাপত্তা জোরদার ছবি সংগৃহীত

ভারতের দক্ষিণী অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্প্রতি তামিলনাড়ুর একটি জনসভায় পদদলিত হয়ে কমপক্ষে ৩৯ জন নিহত হওয়ার পর স্থানীয়ভাবে হামলার আশঙ্কা তৈরি হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
 

নিরাপত্তা বাহিনীর এক সূত্র জানায়, জনমনে ক্ষোভ দমাতে এবং সম্ভাব্য হামলা ঠেকাতে বিজয়ের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

৫১ বছর বয়সী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল টিভেকে আগামী বছর প্রথমবারের মতো তামিলনাড়ু রাজ্যের আইনসভার নির্বাচনে অংশ নিচ্ছে। এর অংশ হিসেবে তিনি বিভিন্ন এলাকায় জনসভায় যোগ দিচ্ছেন। শনিবার কউরেতে আয়োজিত এক সভায় তার উপস্থিতি ঘিরে এ দুর্ঘটনা ঘটে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, জনসভা শুরু হওয়ার নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘণ্টা পর বিজয় সেখানে পৌঁছান। দীর্ঘসময় না খেয়ে থাকা বহু সমর্থক গরম ও পানিশূন্যতায় অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় হঠাৎ করে ভিড়ের চাপ বাড়লে পদদলনের ঘটনা ঘটে।
 

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ জানায়, বিজয়ের গাড়ির কাছে না যেতে দর্শকদের সতর্ক করা হলেও অনেকেই তাকে ছুঁয়ে দেখার জন্য সামনে ধাবিত হন। এতে সামনে থাকা মানুষ চাপা পড়ে যায় এবং প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি হয়।
 

এই মর্মান্তিক ঘটনায় তামিলনাড়ু রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বিজয় থালাপতির জনসভা ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা উঠেছে।
 

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।