ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় ৩৩ জন নিহত, নিরাপদ স্থানে সরানো হলো সাড়ে ৭ লাখ মানুষ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১১:৪৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১১:৪৪:৪৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় ৩৩ জন নিহত, নিরাপদ স্থানে সরানো হলো সাড়ে ৭ লাখ মানুষ সংগৃহীত ছবি
 

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চলতি সপ্তাহে টানা ভারি বর্ষণ ও উজানের পানি নামার ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। ইতিমধ্যে প্রাদেশিক প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে এবং ৭ লাখ ৫০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। রোববার (৩১ আগস্ট) পাঞ্জাব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এ তথ্য নিশ্চিত করেছে।
 

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) তথ্য অনুযায়ী, ২৬ জুন থেকে শুরু হওয়া টানা বর্ষণ দেশজুড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। এ সময় সারা দেশে অন্তত ৮৩১ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ১,১২১ জন। এর মধ্যে শুধু পাঞ্জাবেই প্রাণ হারিয়েছেন ১৯১ জন, যা উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া (৪৮০ জন নিহত)-এর পর দ্বিতীয় সর্বোচ্চ। অন্যান্য অঞ্চলের মধ্যে সিন্ধুতে ৫৮ জন, গিলগিট-বালতিস্তানে ৪১ জন, আজাদ কাশ্মীরে ২৯ জন, বেলুচিস্তানে ২৪ জন এবং রাজধানী ইসলামাবাদে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
 

পাঞ্জাবে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কারণ চেনাব, রবি ও শতদ্রু—এই তিনটি নদীর পানি একযোগে বিপজ্জনক স্তরে পৌঁছেছে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের ইতিহাসে এ প্রথমবার তিনটি প্রধান নদী একসঙ্গে ‘সুপার ফ্লাড’ পরিস্থিতিতে রয়েছে। প্রাদেশিক পিডিএমএ জানিয়েছে, এখন পর্যন্ত প্রদেশের কমপক্ষে ২,২০০ গ্রাম প্লাবিত হয়েছে এবং দুই মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, কয়েক দিনের মধ্যেই ৭ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে এবং প্রায় পাঁচ লাখেরও বেশি গবাদি পশুকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ত্রাণ কার্যক্রমের মাধ্যমে প্রদেশের প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।