ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটীয় অধঃপতনের জন্য বোর্ডকে দায়ী করলেন লারা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১২:৩৭:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১২:৩৭:৩৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটীয় অধঃপতনের জন্য বোর্ডকে দায়ী করলেন লারা ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন আন্দ্রে রাসেল। কিছু দিন আগেই দেশের হয়ে সব ধরনের ক্রিকেট থেকে সরে গিয়েছেন নিকোলাস পুরান।

এই ঘটনার নেপথ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ব্যর্থতাকেই দোষারোপ করছেন ব্রায়ান লারা। তার মতে, দেশের হয়ে ক্রিকেটারেরা যাতে খেলেন তার জন্য কোনও কাজই করছে না বোর্ড।


অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় টেস্টে ২৭ রানে অলআউট হয়ে যাওয়ার পর লারা-সহ সাবেক ক্রিকেটারদের সাহায্য চেয়েছে বোর্ড। তার আগেই দেশের বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার।
‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে লারা বলেছেন, ‘আমাদের দেশে এমন অনেক ক্রিকেটার রয়েছে যারা জানে না নিজেদের ক্রিকেটজীবন নিয়ে কী করবে। পুরানের মতো আগ্রাসী ক্রিকেটার ২৯ বছরে অবসর নিয়ে নিল! সত্যি বলতে, কেন অবসর নিয়েছে সেটা পরিষ্কার। বিশ্বজুড়ে পাঁচ-ছ’টা লীগ রয়েছে। সেখানে খেলে ওরা যথেষ্ট টাকা রোজগার করতে পারছে।’
ক্রিকেটারেরা যাতে দেশের প্রতি দায়বদ্ধ থাকেন তার জন্য ওয়েস্ট ইন্ডিজ বোর্ড কিছুই করছে না বলে অভিযোগ করেছেন লারা। বলেছেন, ‘আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ বোর্ড এমন কোনও কাজ করছে যাতে ক্রিকেটারেরা দেশের হয়ে খেলার অনুপ্রেরণা পায়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের মতো দেশ নিয়মিত সেই দিকে জোর দিচ্ছে। স্বাভাবিক ভাবেই আমাদের ক্রিকেটারেরা রোজগারের জন্য অন্য পথ খুঁজে নিচ্ছে।’ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটেও একই অবস্থা জানিয়ে লারা বলে, ‘যখন আপনি দেখেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন বা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরাও একই কাজ করছে, তখন বুঝতে হবে প্রত্যেকেই নিজেদের পরিবারের কথা ভাবছে।’
উল্লেখ্য, টি-টোয়েন্টি লীগে খেলার জন্য নিউজিল্যান্ডের বার্ষিক চুক্তিতে থাকতে রাজি হননি উইলিয়ামসন। একই কারণে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেনও।
 
 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।