ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-২০ সিরিজ জয় হল বাংলাদেশের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১১:৫৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১১:৫৬:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-২০ সিরিজ জয় হল বাংলাদেশের ছবি :সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দল শেষ পর্যন্ত ইতিহাস গড়ল। প্রথম দুই ম্যাচে ম্লান পারফরম্যান্সের পর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিংয়ে নজর কাড়লেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার ক্যারিয়ার সেরা ইনিংসের দিনে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা।

বুধবার (১৬ জুলাই) কলম্বোতে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। ১৩৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে লিটন দাসের নেতৃত্বাধীন দল।

 

এর আগে দুই দলের মধ্যে অনুষ্ঠিত পাঁচটি টি-টোয়েন্টি সিরিজেই জিতেছিল শ্রীলঙ্কা। তবে এবার বাংলাদেশের সামনে সুযোগ ছিল ইতিহাস গড়ার, আর সহজ লক্ষ্য পেয়ে সেটা দারুণভাবে কাজে লাগায় তারা।
 

যদিও ইনিংসের প্রথম বলেই পারভেজ ইমন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল, তবে আরেক ওপেনার তানজিদ তামিম ও অধিনায়ক লিটন দাস গড়েন ৭৪ রানের জুটি। নবম ওভারে ২৬ বলে ৩২ রান করে লিটন আউট হলেও, আগ্রাসী মেজাজে খেলে মাত্র ২৭ বলে ফিফটি তুলে নেন তানজিদ।

 

প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া এ বাঁহাতি ব্যাটার এদিন ৫টি ছক্কা ও ১টি চারে সাজানো ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস, আগের সেরা ছিল ৬৭ রান। অপরপ্রান্তে ২৫ বলে ২৭ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন তাওহীদ হৃদয়।

 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা করেন ৪৬ রান, শানাকা ৩৫ এবং কামিন্দু মেন্ডিস করেন ২১ রান। তবে দিনের সেরা বোলার ছিলেন শেখ মেহেদী হাসান। ৪ ওভার বল করে ১ মেডেনসহ মাত্র ১১ রান দিয়ে নেন ৪টি উইকেট।

প্রথম ম্যাচে ৭ উইকেটে হারা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নেয় ৮৩ রানের ব্যবধানে। ফলে ১-১ এ সমতা থাকায় তৃতীয় ম্যাচটি হয়ে ওঠে অলিখিত ফাইনাল। সেই ফাইনালে দাপুটে পারফরম্যান্সে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে সিরিজ হারাল বাংলাদেশ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।