ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

আশুরার তাৎপর্য ও রোজা পালন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৮:২৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৮:২৪:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
আশুরার তাৎপর্য ও রোজা পালন ছবি: সংগৃহীত
আশুরা, অর্থাৎ আরবি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখ, ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। হাদিসে এসেছে, এই দিনে মহান আল্লাহ তায়ালা আকাশ, বাতাস, পাহাড়-পর্বত, জান্নাত-জাহান্নামসহ সমস্ত সৃষ্টিজগতের সূচনা করেন।
 
আশুরা শব্দটি আরবি ‘আশারা’ (অর্থ: দশ) থেকে এসেছে। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের দশম দিনকে পবিত্র আশুরা বলা হয়। এ দিনে অনেক ঐতিহাসিক ঘটনাও সংঘটিত হয়েছে, যেমন—মুসা (আ.) ও তাঁর অনুসারীদের ফেরাউন থেকে মুক্তি লাভ।
 
রাসুলুল্লাহ (সা.) মদিনায় হিজরতের পর দেখতে পান, ইহুদিরা আশুরার দিন রোজা পালন করছে। কারণ, এই দিনে মুসা (আ.) ও তাঁর জাতিকে ফেরাউন থেকে মুক্তি দেওয়া হয়েছিল। এ রোজা রাখাকে কৃতজ্ঞতা প্রকাশ হিসেবে দেখা হয়। নবীজি (সা.) তখন বলেন, “মুসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে আমরা তাদের চেয়ে বেশি হকদার।” এরপর তিনি নিজেও রোজা পালন করেন এবং সাহাবাদেরও তা করতে উৎসাহিত করেন।
 
তবে মুসলমানদের রোজা যেন ইহুদিদের সঙ্গে মিল না হয়ে যায়, সে জন্য তিনি ১০ মহররমের সঙ্গে ৯ অথবা ১১ মহররম মিলিয়ে দুটি রোজা পালনের নির্দেশ দেন।
 
রোজা পালনের সঠিক নিয়ম হলো:
১. মহররমের ৯ ও ১০ তারিখ
অথবা
২. ১০ ও ১১ তারিখ
 
উল্লেখ্য, ২০২৫ সালের হিসাব অনুযায়ী, ১০ মহররম পড়েছে রোববার ৬ জুলাইয়ে। তাই রোজা পালনের সুন্নত হবে শনিবার (৫ জুলাই) ও রোববার (৬ জুলাই), অথবা রোববার ও সোমবার (৭ জুলাই)।
 
আশুরার রোজা পালনের মাধ্যমে একজন মুমিন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি অতীত বছরের গুনাহ মাফের ফজিলত লাভ করতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।