ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতার ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারে অভিযান: অস্ত্র-বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১১:২০:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১১:২৯:৫৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতার ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারে অভিযান: অস্ত্র-বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার ছবি: সংগৃহীত
সেনাবাহিনী রাজশাহীর কাদিরগঞ্জে অবস্থিত ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আধুনিক ডিভাইস উদ্ধার করেছে। সামরিক বাহিনী বর্তমানে সেটি ঘিরে রেখেছে এবং আশেপাশের এলাকায় আরও নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে ।
 
ঘটনাস্থলটি পরিচালনা করেন সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই, মুনতাসিরুল অনিন্দ্য। সেনাবাহিনী সূত্র জানায়, উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে—দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলবার, তিন বক্স ইয়ারগান শিশা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস ডিভাইস, চারটি ওয়াকিটকি, একটি ট্রেজারগান, দশটি সিমকার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫টি মদের বোতল ।
 
এই অভিযান সম্পর্কে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, “সেনাবাহিনীর অভিযানের বিষয়ে আমার কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। তবে সেনাবাহিনী পুলিশকে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে।” এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।