ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রাশিয়ায় ভয়াবহ কারখানা বিস্ফোরণ: নিহত ১১, আহত অন্তত ১৩০

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৮:০৩:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৮:০৩:৪৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
রাশিয়ায় ভয়াবহ কারখানা বিস্ফোরণ: নিহত ১১, আহত অন্তত ১৩০ ছবি সংগৃহীত

রাশিয়ার রিয়াজান অঞ্চলে এক ভয়াবহ কারখানা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত এবং আরও ১৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত না হলেও কারখানার ভেতরে আগুন লাগার পর তা বিস্ফোরণে রূপ নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
 

রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত রিয়াজানে এই দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক গভর্নর পাভেল মালকভ জানিয়েছেন, কারখানার একটি ওয়ার্কশপের ভেতরে হঠাৎ আগুন ধরে যায় এবং মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে কারখানাটিতে ঠিক কী ধরনের উৎপাদন হতো তা এখনো পরিষ্কার নয়। কিছু স্থানীয় সংবাদমাধ্যম দাবি করেছে, বারুদে আগুন লেগে বিস্ফোরণ হয়েছে।
 

অন্যদিকে সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় একাধিক ড্রোন হামলা চালিয়েছে। ফলে এটি ড্রোন হামলার ফল হতে পারে বলেও ধারণা করছে অনেকে।
 

শনিবার রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহতের সংখ্যা অন্তত ১৩০ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।