ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

স্বাস্থ্যখাতে ডাক্তার সংকট: নতুন ৩ হাজার চিকিৎসক নিয়োগে সরকারের উদ্যোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১২:২৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১২:২৯:২৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
স্বাস্থ্যখাতে ডাক্তার সংকট: নতুন ৩ হাজার চিকিৎসক নিয়োগে সরকারের উদ্যোগ ছবি: সংগৃহীত
দেশের স্বাস্থ্যখাতে বর্তমানে প্রায় ১০ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, এ অবস্থায় সরকার নতুন করে প্রায় ৩ হাজার ডাক্তার নিয়োগ দিয়েছে, যাদেরকে আগামী অক্টোবর থেকে বিভিন্ন এলাকায় পদায়ন করা হবে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
 
তিনি আরও বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের নবাবগঞ্জসহ বরিশাল, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভাগ করে পাঠানো হবে। পাশাপাশি কনসালটেন্টদের পদোন্নতির কার্যক্রমও চলছে। ইতোমধ্যে প্রায় ১ হাজার ৮০০ কনসালটেন্ট পদোন্নতি পেয়েছেন এবং বাকি প্রক্রিয়া চলতি সপ্তাহেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
 
আইসিইউ ব্যবস্থাপনা প্রসঙ্গে নূরজাহান বেগম জানান, প্রতিটি আইসিইউতে একজন কনসালটেন্ট, তিনজন নার্স এবং প্রয়োজনীয় প্রযুক্তি নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে রোগীরা আরও মানসম্মত চিকিৎসা সেবা পাবেন।
 
তিনি বলেন, দেশের সক্ষমতা ও সীমাবদ্ধতার মধ্যেই রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
এ সময় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পার্কও পরিদর্শন করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।