ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারণ শক সিনড্রোম: স্বাস্থ্য অধিদপ্তর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:৫৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ১০:১৮:২৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারণ শক সিনড্রোম: স্বাস্থ্য অধিদপ্তর ছবি সংগৃহীত

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর বেশিরভাগই ঘটেছে শক সিনড্রোমে আক্রান্ত হওয়ার কারণে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ১১৩ জন রোগীর মধ্যে ৫৬ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু শক সিনড্রোমে (ডিএসএস)। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জটিল উপসর্গে (ইডিএস) ৩৬ জন, ডেঙ্গু হেমোরেজিক সিনড্রোমে (ডিএইচএস) ১ জন এবং ডিএসএস ও বিইডিএস মিলিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অঙ্গ বিকলজনিত জটিলতা ও বহু অঙ্গ বিকলের কারণে ৫ জন এবং হৃদযন্ত্রের শকে আক্রান্ত হয়ে আরও ৬ জন মারা গেছেন।

বিশ্লেষণে দেখা গেছে, প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না পাওয়ায় অনেক রোগীর অবস্থা জটিল হয়ে মৃত্যুঝুঁকি বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর বলেন, মৃত্যুবরণকারীদের অনেকেই হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মারা গেছেন। অনেক রোগী দেরিতে হাসপাতালে আসছেন, খারাপ অবস্থায় ভর্তি হচ্ছেন, ফলে চিকিৎসকদের কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ কমে যাচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, সময়মতো চিকিৎসা নিতে না পারলে মৃত্যুর ঝুঁকি বাড়বে। তাই ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।