ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

শিশুদের চোখে দ্রুত বাড়ছে মায়োপিয়া: বিশেষজ্ঞরা বলছেন জীবনযাপনের অভ্যাসই দায়ী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০২:৩৭:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০২:৩৭:৩৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
শিশুদের চোখে দ্রুত বাড়ছে মায়োপিয়া: বিশেষজ্ঞরা বলছেন জীবনযাপনের অভ্যাসই দায়ী

বর্তমান সময়ে শিশুদের মধ্যে নিকটদৃষ্টি বা মায়োপিয়া দ্রুত বেড়ে চলেছে, যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক ও অভিভাবকেরা। চোখের এই সমস্যা এমন এক অবস্থা, যেখানে দূরের বস্তু স্পষ্টভাবে দেখা যায় না। সাধারণত ২০ বছর বয়সের আগেই এ সমস্যা ধরা পড়ে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রভাব বাড়তে থাকে।
 

বিশ্বজুড়ে মায়োপিয়ার হার বাড়ছে উদ্বেগজনকভাবে। আন্তর্জাতিক মায়োপিয়া ইনস্টিটিউটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০৫০ সালের মধ্যে প্রায় ৫০ কোটি থেকে ১০০ কোটি মানুষ এ সমস্যায় ভুগতে পারে। বিশেষ করে শিশুদের মধ্যে যে হারে নিকটদৃষ্টি বাড়ছে, তা জনস্বাস্থ্যের জন্য বড় সতর্কবার্তা।
 

ভারতের নয়ডার এএসজি আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ডা. চেতন জানিয়েছেন, মায়োপিয়া কেবল জিনগত কারণে নয়—পরিবেশ ও অভ্যাসও বড় ভূমিকা রাখে। দীর্ঘ সময় মোবাইল, ট্যাব বা কম্পিউটারের স্ক্রিনের সামনে থাকা, পড়ালেখায় অনুপযুক্ত ভঙ্গি, বাইরে পর্যাপ্ত সময় না কাটানো, এবং অল্প আলোতে পড়াশোনা—এসবই শিশুদের চোখের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
 

ডা. চেতনের মতে, এ সমস্যা প্রতিরোধ করা সম্ভব জীবনযাপনে কিছু পরিবর্তনের মাধ্যমে। প্রতিদিন কিছু সময় বাইরে খেলা, চোখের বিশ্রামের জন্য ২০-২০-২০ নিয়ম অনুসরণ, এবং পর্যাপ্ত আলোতে পড়াশোনা করা চোখের জন্য উপকারী অভ্যাস।
 

চক্ষুবিশেষজ্ঞরা পরামর্শ দেন, স্ক্রিন ব্যবহারের সময় প্রতি ২০ মিনিট পর ২০ ফুট দূরে থাকা কোনো বস্তুতে ২০ সেকেন্ড তাকানোর অভ্যাস গড়ে তোলা উচিত। এই ছোট অনুশীলন চোখের চাপ কমিয়ে দেয়, ঝাপসা দেখা বা মাথাব্যথার মতো উপসর্গ থেকে রক্ষা করে, এবং দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তি সুরক্ষায় সহায়তা করে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।