ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে একদিনে ভর্তি সহস্রাধিক রোগী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০২:২৮:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০২:২৮:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে একদিনে ভর্তি সহস্রাধিক রোগী

দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৪১ জন নতুন ডেঙ্গুরোগী। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৭৩ জনে, আর আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৭ হাজার ৪৬৪ জনে পৌঁছেছে।
 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম মঙ্গলবার (২৮ অক্টোবর) এক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩০ জন ও দক্ষিণ সিটিতে ১৪০ জন রোগী রয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে বরিশালে ১৭৪, চট্টগ্রামে ১২০, খুলনায় ৪৯, ময়মনসিংহে ৪৯, রাজশাহীতে ৪৫, রংপুরে ১৯ ও সিলেটে ৯ জন রোগী ভর্তি হয়েছেন।
 

একদিনে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় ৯৯০ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছরে মোট ৬৪ হাজার ৪০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
 

প্রাসঙ্গিক হিসেবে উল্লেখযোগ্য, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। তার আগের বছর ২০২৩ সালে এ সংখ্যা আরও ভয়াবহ ছিল—তখন মারা যান ১ হাজার ৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।