ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবার জিটুজি পদ্ধতিতে গম আমদানি শুরু করল বাংলাদেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৯:৪১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৯:৪১:৫৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
যুক্তরাষ্ট্র থেকে প্রথমবার জিটুজি পদ্ধতিতে গম আমদানি শুরু করল বাংলাদেশ ছবি: সংগৃহীত
বাংলাদেশ সরকার প্রথমবারের মতো সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুসারে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
 
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এরই মধ্যে প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
 
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে।
 
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট চালানের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এবং বাকি ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
 
সরকারি সূত্র বলছে, এই জিটুজি উদ্যোগে গম আমদানির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং আমদানি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করা যাবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।