ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ, শীর্ষে কম্বোডিয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০১:০৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০১:০৩:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ, শীর্ষে কম্বোডিয়া সংগৃহীত ছবি
 

যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে শীর্ষ তিন দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এ ক্ষেত্রে শীর্ষে রয়েছে কম্বোডিয়া, দ্বিতীয় স্থানে বাংলাদেশ এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম।
 

শুক্রবার প্রকাশিত আইএমএফের প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে মূল্য সংযোজনের সুযোগ অনেক দেশই কাজে লাগাতে পারেনি। তবে কম্বোডিয়া, বাংলাদেশ ও ভিয়েতনাম সফলভাবে এই সুযোগ ব্যবহার করে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি অর্জন করেছে।
 

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে কম্বোডিয়ার প্রবৃদ্ধি হয়েছে ২১ শতাংশ, বাংলাদেশের ২০ শতাংশ এবং ভিয়েতনামের ১০ শতাংশ। অন্যদিকে জাপান, মালয়েশিয়া, কোরিয়া, ফিলিপাইন, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও তাইওয়ানের প্রবৃদ্ধি কমেছে।
 

আইএমএফ আরও জানায়, এশিয়ার দেশগুলোর পণ্য রপ্তানির প্রধান গন্তব্য ইউরোপ ও আমেরিকা। এসব অঞ্চল থেকে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি রেমিট্যান্সের অর্থও এশিয়ার অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। এর মাধ্যমে আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক মুদ্রার ভারসাম্য বজায় রাখা সহজ হয়।
 

প্রতিবেদনে চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ দশমিক ৯ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে অক্টোবর মাসে প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’-এও একই পূর্বাভাস দেওয়া হয়েছিল।
 

আইএমএফ বলেছে, যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের মূল্য সংযোজন বাড়ানো সম্ভব হলে রপ্তানির সুযোগ আরও বাড়বে। বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বেশি মূল্য সংযোজিত পণ্য রপ্তানি করছে তৈরি পোশাক খাতে। এর পাশাপাশি চামড়াজাত ও হস্তজাত পণ্যেও রপ্তানি বৃদ্ধি পাচ্ছে।
 

অন্যদিকে শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির ধারাবাহিকতা বজায় রাখতে পারলেও প্রবৃদ্ধি অর্জনে ব্যর্থ হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।