ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

৫ দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রায় শাহবাগে আটক প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৫:২৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৫:২৪:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
৫ দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রায় শাহবাগে আটক প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা ছবি সংগৃহীত

বিশেষ নিয়োগ, সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি ও কোটা সংরক্ষণসহ পাঁচ দফা দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করতে গিয়ে শাহবাগে আটকে দেওয়া হয়েছে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ পদযাত্রা শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের অগ্রযাত্রা থামিয়ে দেন।

চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেন জানান, তারা শান্তিপূর্ণভাবে যমুনার দিকে যাচ্ছিলেন, কিন্তু পুলিশ বাধা দিয়েছে। তিনি বলেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

পদযাত্রায় অংশ নেন সংগঠনটির সদস্য সচিব আলিফ হোসেন, ডাকসুর সদস্য ও যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ কামরুজ্জামান, আব্দুল ওয়াহেদ, কামাল হোসেন পিয়াস ও প্রতিনিধি আজাদ হোসেনসহ আরও অনেকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে রাজু ভাস্কর্যের পাদদেশে গত পাঁচ দিন ধরে অবস্থান কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার তারা ‘ভুখা মিছিল’ও করেন, যেখানে প্রায় ৪০–৫০ জন প্রতিবন্ধী গ্র্যাজুয়েট থালা–বাটি হাতে অংশ নেন।

তাদের ৫টি প্রধান দাবি হলো—

১. প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগ ব্যবস্থা।
২. প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২% এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫% স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ।
৩. জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে মনোনয়নে স্বাধীনতা প্রদান।
৪. সমাজসেবা অধিদফতরের অধীন ব্রেইলভিত্তিক শিক্ষাকার্যক্রম ও পিএইচটি সেন্টারে দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ নিয়োগ।
৫. সরকারি চাকরিতে প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা ৩৭ বছরে উন্নীতকরণ (সাধারণ প্রার্থীদের জন্য ৩৫ বছর হলে)।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।