ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক খুন: সহকর্মীসহ ৬ জন গ্রেপ্তার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৯:২৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৯:২৯:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক খুন: সহকর্মীসহ ৬ জন গ্রেপ্তার ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইয়ান জেলায় ৩৭ বছর বয়সী এক বাংলাদেশি নির্মাণশ্রমিককে গলায় তার পেঁচিয়ে হত্যার অভিযোগে এক স্থানীয় নাগরিকসহ ছয়জনকে আটক করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে গুয়ার চেমপেদাক এলাকার একটি বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।
 
স্থানীয় পুলিশ সুপার মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানান, নিহত ব্যক্তি সেতু নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। কাজের সময়ে দেরি হওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে ৪২ বছর বয়সী এক স্থানীয় সহকর্মীর বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্ত শ্রমিক তাকে বকাঝকা করেন এবং মারাত্মক সংঘর্ষে জড়িয়ে পড়েন।
 
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতের গলায় ফাঁসের দাগ ও ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে, যা স্পষ্টভাবে হত্যার ইঙ্গিত দেয়। ঘটনাস্থলটি ছিল একটি একতলা ইটের বাড়ি, যেখানে মোট সাতজন সেতু নির্মাণ শ্রমিক থাকতেন—দুজন স্থানীয় ও পাঁচজন বাংলাদেশি।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সময় অভিযুক্ত ব্যক্তি একটি ছোট রড হাতে নেন। এর জবাবে নিহত বাংলাদেশি রান্নাঘর থেকে ছুরি এনে তাকে আঘাতের চেষ্টা করেন। তখন অভিযুক্ত নিকটবর্তী তারের রিল থেকে একটি তার টেনে এনে নিহত শ্রমিকের গলায় পেঁচিয়ে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে বাংলাদেশি শ্রমিক অচেতন হয়ে পড়লে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে ঘটনার রিপোর্ট দেন।
 
এ ঘটনার পর পুলিশ অভিযুক্ত স্থানীয় নাগরিকসহ মোট ছয়জনকে আটক করে। আটককৃতদের বয়স ২৯ থেকে ৪৪ বছরের মধ্যে—এর মধ্যে দুজন স্থানীয় ও চারজন বাংলাদেশি নাগরিক। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত তারের রিল, একটি ছুরি এবং একটি কংক্রিটের রড উদ্ধার করেছে।
 
ঘটনাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) তদন্তাধীন বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার হামিজি আবদুল্লাহ। তিনি আরও জানান, আটকদের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।