ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় ট্রাম্পের অসন্তোষ প্রকাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১০:০২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১০:০২:২৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় ট্রাম্পের অসন্তোষ প্রকাশ ছবি সংগৃহীত

কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট জানিয়েছেন, প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরেই কানাডার নানা পদক্ষেপে অসন্তুষ্ট ছিলেন।

শুক্রবার (২৪ অক্টোবর) আন্তর্জাতিক গণমাধ্যমগুলো হ্যাসেটের উদ্ধৃতি দিয়ে জানায়, কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হওয়ায় ট্রাম্পের ধৈর্য শেষের পথে। তিনি বলেন, “প্রেসিডেন্টের এই হতাশা হঠাৎ করে তৈরি হয়নি। আমি নিজেও কয়েকটি আলোচনায় উপস্থিত ছিলাম এবং দেখেছি বিষয়টি কতটা জটিল।”

কেভিন হ্যাসেট আরও বলেন, কানাডিয়ান প্রতিনিধিদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে, কিন্তু কানাডার ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রম। তার মতে, এটি শুধু একটি বিজ্ঞাপন বা চুক্তি ইস্যু নয়; বরং দীর্ঘদিন ধরে জমে থাকা কূটনৈতিক ও বাণিজ্যিক হতাশার প্রতিফলন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।