ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

পাঁচ দফা দাবিতে ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার জামায়াতের বিক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ১০:০৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ১০:০৫:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
পাঁচ দফা দাবিতে ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার জামায়াতের বিক্ষোভ ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী শনিবার (২৫ অক্টোবর) ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। পাঁচ দফা দাবিতে আয়োজিত এই সমাবেশ ও মিছিল সফল করতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নেতাকর্মীদের সর্বাত্মকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অধ্যাপক পরওয়ার জানান, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের উদ্যোগে গত ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পাঁচ দফা গণদাবি ঘোষণা করা হয়। সেই ঘোষণার অংশ হিসেবেই এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি বলেন, ঘোষিত পাঁচ দফার মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরে গণভোটের আয়োজন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন, পূর্ববর্তী সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

দলটির ফেসবুক পেজেও এ কর্মসূচি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। জামায়াত জানিয়েছে, শান্তিপূর্ণ উপায়ে গণদাবি বাস্তবায়ন না হলে তারা পরবর্তী ধাপের কর্মসূচি ঘোষণা করবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।