ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিতেই বিএনপিকে আশ্বস্ত করা হয়েছে: আসিফ নজরুল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৯:৩৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৯:৩৩:৪২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিতেই বিএনপিকে আশ্বস্ত করা হয়েছে: আসিফ নজরুল ছবি সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে চায়। তিনি জানান, দলটিকে ইতিমধ্যে আশ্বস্ত করা হয়েছে যে সরকার সম্পূর্ণ নিরপেক্ষভাবেই কাজ করছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তবে রাজনৈতিক দলগুলোর বিবৃতি ও মন্তব্যের কারণে কিছু বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আমার বিশ্বাস, জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি দেখা গেলে এই বিভ্রান্তি দ্রুত কেটে যাবে।”

তিনি আরও বলেন, জনপ্রশাসনের বদলি ও নিয়োগ নিয়ে বিএনপির আপত্তির বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেই নজরদারি করবেন। “সব দলই অভিযোগ করছে প্রশাসনে দলীয় প্রভাব আছে—এর মানেই হলো এই সরকার সত্যিই নিরপেক্ষভাবে কাজ করছে,” মন্তব্য করেন তিনি।

১৫ সেনাকর্মকর্তার বিষয়ে ড. আসিফ নজরুল জানান, গুম ও হত্যার অভিযোগে অভিযুক্ত সেনা সদস্যদের সাবজেলে রাখার সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়েছে। তিনি বলেন, “ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধা প্রশংসনীয়। আসামিদের কোথায় রাখা হবে, সেটি পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়।”

প্রসঙ্গত, এর আগের দিন মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আসন্ন নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালিত হতে হবে।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।