ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ব্রাসেলসে মিশরীয় কর্মী আনাস হাবিব গ্রেপ্তার: সিসিকে হুমকির অভিযোগে তদন্ত শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১১:৪৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১১:৪৮:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
ব্রাসেলসে মিশরীয় কর্মী আনাস হাবিব গ্রেপ্তার: সিসিকে হুমকির অভিযোগে তদন্ত শুরু

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে হুমকি দেওয়ার অভিযোগে বেলজিয়ামে দুই মিশরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় নিরাপত্তা সংস্থা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিশরীয় কর্মী আনাস হাবিব ও তার ভাই তারেক হাবিব। প্রেসিডেন্ট সিসির ব্রাসেলস সফরের সময় তাদেরকে হোটেল থেকে আটক করা হয় বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলো।
 

মিডল ইস্ট মনিটরসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, মিশর-ইইউ শীর্ষ সম্মেলনে অংশ নিতে এখন বেলজিয়ামে অবস্থান করছেন প্রেসিডেন্ট সিসি। অভিযোগ রয়েছে, আনাস হাবিব তার গতিবিধি পর্যবেক্ষণ ও হুমকি দিচ্ছিলেন। ওই অভিযোগের ভিত্তিতে বেলজিয়ান পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করে তাদের মোবাইল ফোন জব্দ করে।
 

স্থানীয় সূত্র বলছে, বেলজিয়াম কর্তৃপক্ষ এখন মিশরীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করছে, প্রকৃতপক্ষে হুমকিটির সঙ্গে কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড জড়িত আছে কিনা তা যাচাই করার জন্য। তবে এখনো পর্যন্ত বেলজিয়াম সরকার কিংবা ব্রাসেলসে মিশরীয় দূতাবাস কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
 

এর আগেও আনাস হাবিবকে নেদারল্যান্ডসে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল স্থানীয় পুলিশ। তখন হেগে অবস্থিত মিশরীয় দূতাবাসে হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যদিও তদন্ত শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
 

ইউরোপের বিভিন্ন শহরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিশরীয় দূতাবাসের সামনে গাজা পরিস্থিতি নিয়ে বিক্ষোভ চলছে, যা কায়রো সরকারের জন্য নতুন চাপ তৈরি করেছে। মিশর সরকার এই আন্দোলনগুলোকে "গাজায় ইসরাইলি সহিংসতা থেকে মনোযোগ সরানোর প্রচেষ্টা" বলে অভিহিত করেছে। অন্যদিকে মানবাধিকারকর্মীরা বলছেন, আনাস হাবিবের গ্রেপ্তার ভিন্নমত দমনের ধারাবাহিকতা হিসেবে দেখা উচিত।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।