ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় পাক-আফগান আলোচনা শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১১:৫৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১১:৫৫:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় পাক-আফগান আলোচনা শুরু

ইতিবাচক ফলাফলের লক্ষ্যে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার করতে আজ শনিবার ইস্তাম্বুলে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের প্রতিনিধিরা শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠকে স্বচ্ছ ও কার্যকর মনিটরিং কাঠামো গড়ে তোলার ওপর জোর দেন।
 

প্রসঙ্গত, প্রথম দফার আলোচনাটি গত ১৯ অক্টোবর কাতারের রাজধানী দোহায় কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়, যেখানে উভয়পক্ষ সর্বাত্মক ও অর্থবহ যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও এখনো সীমান্ত বাণিজ্য কার্যক্রম পুনরায় শুরু হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রমতে, পাকিস্তান সরকারের লক্ষ্য সন্ত্রাসী সংগঠন ও তাদের ঘাঁটি সম্পূর্ণরূপে নির্মূলের বিষয়টি গুরুত্বের সাথে উপস্থাপন করা। পাকিস্তানের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি জানান, ইস্তাম্বুল বৈঠেকে এমন একটি কঠোর পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে আশাবাদী, যা আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে পরিচালিত সন্ত্রাস ঠেকাতে সহায়ক হবে।
 

এ বিষয়ে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করে জানানো হয়েছে—আফগান কর্তৃপক্ষকে সন্ত্রাসী গোষ্ঠী নির্মূলে আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, দুই পক্ষেকেই পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির ব্যাপারে ঐকমত্য হয়েছে।
 

আলোচনায় অংশ নিচ্ছেন পাকিস্তানের দুই সদস্যবিশিষ্ট নিরাপত্তা প্রতিনিধিদল, আর আফগানিস্তান প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রহমতুল্লাহ মুজিব এবং স্বরাষ্ট্রমন্ত্রী নূর আহমেদ নূরের ভাই আনাস হাক্কানি। সংশ্লিষ্ট মহল জানিয়েছে, এই সংলাপ দুই দেশের স্থায়ী শান্তি নিশ্চিত করতে ভবিষ্যতে আরও অগ্রগতি আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।