ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ট্রাম্প–শি বৈঠক নিয়ে আশাবাদী ট্রাম্প: বাণিজ্য ও তাইওয়ান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৯:০৪:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৯:০৪:৪৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
ট্রাম্প–শি বৈঠক নিয়ে আশাবাদী ট্রাম্প: বাণিজ্য ও তাইওয়ান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার আসন্ন বৈঠক “খুবই ফলপ্রসূ ও ইতিবাচক” হবে বলে তিনি আশাবাদী। শুক্রবার হোয়াইট হাউস ত্যাগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
 
ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় বাণিজ্য ও শুল্কনীতি ছাড়াও তাইওয়ান ইস্যু গুরুত্ব পাবে। “আমাদের আলোচনার জন্য অনেক বিষয় রয়েছে—প্রেসিডেন্ট শিরও আমাদের সঙ্গে আলোচনার অনেক বিষয় আছে। আমি মনে করি এটি একটি ভালো বৈঠক হবে,” বলেন ট্রাম্প।
 
তিনি আরও জানান, বর্তমানে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর ১৫৭ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যা দীর্ঘমেয়াদে চীনের জন্য টেকসই নয়। “তারা এটি কমাতে চায়, আমরাও কিছু ছাড় দিতে প্রস্তুত,” মন্তব্য করেন ট্রাম্প।
 
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের এ বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় আয়োজিত এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনের প্যারালাল এক বৈঠকে।
 
এ সফরে ট্রাম্প মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং যুক্তরাষ্ট্র–আসিয়ান নেতাদের কর্মসংলাপ ডিনারে যোগ দেবেন। পরবর্তীতে তিনি টোকিও সফর করে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে টাকাইচির সঙ্গে সাক্ষাৎ করবেন।
 
সফরের শেষ পর্যায়ে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার বুসান শহরে গিয়ে প্রেসিডেন্ট লি জায়ে মিউংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি অ্যাপেক ও ইকো লাঞ্চে বক্তব্য রাখবেন এবং যুক্তরাষ্ট্রের অ্যাপেক নেতাদের নৈশভোজে অংশ নেবেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।