ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলি হামলায় নিহত ৯৩, উত্তেজনা বাড়ছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৭:০৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৭:০৫:৪২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলি হামলায় নিহত ৯৩, উত্তেজনা বাড়ছে

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পরও গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক অভিযানে কমপক্ষে ৯৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সর্বশেষ দুই দিনে সংঘটিত হামলায় নিহত ১৯ জনের মরদেহ স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
 

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে উল্লেখ করে, ১১ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা ৯৩ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩২৪ জন। গাজার কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলার ফলে বেসামরিক নাগরিকদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে; অনেকেই আশ্রয়হীন হয়ে পড়েছেন।
 

এরই মধ্যে গাজার জেইতুন এলাকায় একই পরিবারের ১১ সদস্যকে হত্যা করার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সর্বত্র। এটি চলমান যুদ্ধবিরতির সবচেয়ে ভয়াবহ লঙ্ঘন হিসেবে আন্তর্জাতিক মহলে আলোচিত হচ্ছে। হামাস এই ঘটনাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তাঁরা ইসরাইলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে বাধ্য করেন।
 

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৬৮,৫১৯ জন ফিলিস্তিনি নিহত ও ১,৭০,৩৮২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। ক্রমবর্ধমান হতাহতের সংখ্যা নতুন করে মানবিক সংকটের আশঙ্কা সৃষ্টি করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।