ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজে আগুন: তদন্তে যুক্ত হচ্ছে চার দেশের বিশেষজ্ঞ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৯:৪৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৯:৪৯:২৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজে আগুন: তদন্তে যুক্ত হচ্ছে চার দেশের বিশেষজ্ঞ ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত শুরু হচ্ছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে আগুনের উৎস ও দায় নির্ধারণে বাংলাদেশ কর্তৃপক্ষকে সহায়তা করবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
 
শনিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট এলাকা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত পৌঁছে সর্বোচ্চ চেষ্টা করেছে। তার ভাষায়, “ফায়ার সার্ভিস ফেল করেনি; তারা সময়মতো উপস্থিত হয়ে আগুন নেভাতে কাজ করেছে। এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট চার মিনিটে ঘটনাস্থলে পৌঁছে যায়, আর ফায়ার ব্রিগেডের ইউনিটগুলোও ১৫–২০ মিনিটের মধ্যে আসে।”
 
তিনি আরও বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ এলাকাটিতে খাদ্যপণ্য বেশি ছিল, কোনো কেমিক্যাল নয়। পাশাপাশি বিমানবন্দরে ইলেকট্রনিক গেট স্থাপন দ্রুত চালুর উদ্যোগ এবং প্রবাসী কর্মীদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকারের পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা।
 
ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য প্রস্তুত থাকে, সেটি কার্গো ভিলেজেও কার্যকরভাবে কাজ করতে পারে—এতে কোনো সীমাবদ্ধতা নেই। যেমন আমরা বাসায় যে পোশাক পরি, তা পরে আত্মীয়ের বাড়িতেও যাওয়া যায়।”
 
এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।