ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

হেমন্তে ঠোঁট ফাটা রোধে ঘরোয়া যত্ন: পুষ্টিবিদের কার্যকর টিপস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৯:৩৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৯:৩৯:৩১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
হেমন্তে ঠোঁট ফাটা রোধে ঘরোয়া যত্ন: পুষ্টিবিদের কার্যকর টিপস ছবি: সংগৃহীত
হেমন্তের হালকা ঠান্ডা বাতাসের ছোঁয়ায় অনেকের ত্বকের সঙ্গে সঙ্গে ঠোঁটেও দেখা দেয় রুক্ষতা ও ফাটাভাব। এই মৌসুমে ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে আগেভাগেই যত্ন নেওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে, শীতের আগে নিয়মিত কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে ঠোঁট নরম ও আর্দ্র রাখা সম্ভব।  ি

একটি সহজ উপায় হলো অলিভ অয়েল ও চিনির স্ক্রাব। এক চা চামচ অলিভ অয়েল, এক চা চামচ চিনি এবং আধা চা চামচ বেসন মিশিয়ে পেস্ট তৈরি করে ঠোঁটে লাগান। শুকিয়ে গেলে ভেজা হাতে হালকা ম্যাসাজ করে তুলে ফেলুন। সপ্তাহে দুইবার করলে ঠোঁটের মৃত কোষ দূর হবে এবং স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসবে।  এছাড়া নারকেল তেল বা ভিটামিন ই অয়েল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। রাতে ঘুমানোর আগে ঠোঁটে হালকা তেল লাগিয়ে ঘুমালে সকালে ঠোঁট থাকবে নরম ও আর্দ্র।  বিটরুট ও গোলাপের ভ্যাসলিন ঠোঁটের যত্নে আরেকটি জনপ্রিয় ঘরোয়া পদ্ধতি।

বিটরুটের রস ও গোলাপের পাপড়ি একসঙ্গে জ্বাল দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। ঠান্ডা হলে এতে ভ্যাসলিন মিশিয়ে রাখুন। এই প্রাকৃতিক লিপবাম ঠোঁটকে নরম রাখার পাশাপাশি হালকা গোলাপি আভা এনে দেয়। 

দৈনন্দিন যত্নেও সচেতন থাকা প্রয়োজন। শীতকালে নিয়মিত ভালো মানের লিপজেল বা ভ্যাসলিন ব্যবহার করুন। শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করুন। ধূমপান ও মদ্যপান ঠোঁটের কোষ নষ্ট করে ফেলে—তাই তা এড়িয়ে চলাই উত্তম।

  বাইরে বেরোনোর সময় সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করতে এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার করা উচিত। এতে ঠোঁট শুধু আর্দ্রই থাকে না, ফাটাভাবও প্রতিরোধ হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।