ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বিএনপির ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত হবে চলতি মাসেই: সালাহউদ্দিন আহমদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৫:১৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৫:১৮:০৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
বিএনপির ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত হবে চলতি মাসেই: সালাহউদ্দিন আহমদ ছবি সংগৃহীত

চলতি মাসের মধ্যেই বিএনপির পক্ষ থেকে ২০০ আসনে একক প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে গ্রিন সিগনাল দেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এর মাধ্যমে নির্ধারিত প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতি নিতে পারবেন বলে তিনি জানিয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) নিজ বাসায় আয়োজিত এক ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বেশ কিছু প্রস্তাবে বিএনপি সম্মত ছিল। তবে ২০/১ উপধারা অনুযায়ী, জোটভুক্ত দলগুলো অন্য দলের প্রতীকে প্রার্থী দিতে পারার বিধান ছিল। কিন্তু নতুনভাবে পাস হওয়া সংশোধনে এই সুযোগ সংকুচিত হওয়ায় ছোট দলগুলো জোটে অংশগ্রহণে নিরুৎসাহিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তার ভাষায়, “যেভাবে আরপিও একতরফাভাবে পাস করা হলো, তা বহুদলীয় রাজনীতির পরিপন্থী। এতে ছোট রাজনৈতিক দলগুলো পিছিয়ে পড়বে এবং বড় দলের প্রভাব আরও বেড়ে যাবে।”

তিনি আরও বলেন, বিএনপি সবসময় একটি বহুদলীয়, অংশগ্রহণমূলক ও সমৃদ্ধ সংসদ দেখতে চায়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আরপিও সংশোধন পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি জানান, এ বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দেবে বিএনপি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।