ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

শাহবাগে এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১২:০৪:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১২:০৪:২০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
শাহবাগে এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১ ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগে আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এ সংঘর্ষে একজন আহত হন।
 
সন্ধ্যা সোয়া ৬টার দিকে কনভেনশন হলের দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানা শাখার নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। আহত বংশাল থানার কর্মীর নাম ইউসুফ।
 
ঘটনাস্থলে উপস্থিত সূত্রে জানা যায়, তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেনে যুক্ত হন। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতাকে জানানো হলে, তিনি সহযোগিতার দায়িত্ব দেন মোহাম্মদপুর থানার আরেক নেতা রিয়ানকে।
 
অভিযোগ অনুযায়ী, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং পরে তাদের আটকে রাখার চেষ্টা করেন। তারা কোনোভাবে পালিয়ে এসে পরে টাকা ফেরতের দাবি জানালেও ব্যর্থ হন। আজ কনভেনশন হলে রিয়ানের মুখোমুখি হওয়ার পরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের সূত্রপাত হয়।
 
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনও কোনো পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।